Showing posts with label ইলেক্ট্রনিক্স. Show all posts
Showing posts with label ইলেক্ট্রনিক্স. Show all posts

Monday, August 31, 2015

পিসির জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার


কম্পিউটারে গান চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে শুনছেন, হটাৎ একটা গানের ভলিউম খুব হাই বা লো হয়ে গেছে বা একটা গান আবার শুনতে ইচ্ছে করছে অথবা একটা গান শুনতে ইচ্ছে করছে না পরেরটা শুনতে চাচ্ছেন তখন শোয়া থেকে ওঠাটা খুব বিরক্তিকর মনে হয়। যারা আমার মত এই সমস্যাটার মুখোমুখি হয়ে থাকেন তাদের জন্য এই পোস্ট। সার্কিটটি মুলত একটা ইনফ্রারেড রিসিভার আর ট্রান্সমিটার হিসেবে বাসার যেকোন রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। রিসিভারটি বানাতে আপনার যা প্রয়োজন হবে তা হল:
* 78L05, 5V regulator একটি
* TSOP1738 , IR receiver একটি
* 1N4148 Diode একটি
* 4.7uF Capasitor একটি
* 4.7K Resistor একটি
* female serial (DB9,RS232) connector একটি

সার্কিটটি খুবই সরল, যারা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন তারাই এটা বানাতে পারবেন। সার্কিটে ব্যবহৃত TSOP1738 IR receiver টি পাওয়া না গেলে চিন্তার কিছু নেই অন্য IR receiver হলেও চলবে অথবা নষ্ট টিভি/ভিসিড প্লেয়ার( যেগুলো রিমোট দিয়ে চলে) থেকে খুলে নিতে পারেন। তৈরী হয়ে যাওয়ার পর রিসিভারটি পিসির কম পোর্টে লাগান। BSPlayer ইনস্টল করুন। প্রো ভারশনটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ইনস্টল হয়ে গেলে রান করুন। Menu–>Optons–>Preferences এ যান। Key definitions & WinLIRC তে ক্লিক করুন। এবার যেসব ফাংশনগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে একটা করে সিলেক্ট করুন এবং এই ফাংশনের জন্য রিমোটের যে বাটনটি নির্দিষ্ট করেছেন সেটি প্রেস করুন। যেমন: “প্লে“ ফাংশনের জন্য স্ক্রল করে play সিলেক্ট করুন। WinLIRC Button Name এর নিচে ক্লিক করুন। এবার রিমোটের যে বাটনটা প্লের জন্য নির্দিষ্ট করেছেন(আপনি পছন্দমত যেকোন বাটন ব্যবহার করতে পারবেন) সেটা রিসিভারের দিকে তাক করে প্রেস করুন। এভাবে প্রত্যেকটা ফাংশনের জন্য করতে হবে। এবার শুয়ে শুয়ে মজা করে গান শুনুন বারবার উঠতে হবে না ।
ir-reciver.jpgir-reciver2.jpg

বিভিন্ন রকম ডিসি পাওয়ার সাপ্লাই



ইলেকট্রনিক্সের সার্কিট নিয়ে যারা কাজ করেন তাদের বিভিন্ন রকমের পাওয়ার সাপ্লাইয়ের দরকার হয়। কয়েক রকম পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট ডায়াগ্রাম ও সংক্ষিপ্ত আলোচনা নিচে দিলাম।
Full-wave DC power supply:
একটি স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ ডাউন করা হয়েছে। দুটো ডায়োডের একটি পজিটিভ হাফ-সাইকেল এবং অপরটি নেগেটিভ হাফ-সাইকেল এর সময় কন্ডাক্ট করে।
ফিল্টার ক্যাপাসিটরটি উভয় হাফ-সাইকেল এর সময় চার্জড হয় ফলে রিপল কম হবে। আপনি যত ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাতে চান স্টেপ-ডাউন ট্রান্সফর্মারটি হবে তত ভোল্টের।
fwdcps.jpg
Half-wave DC power supply:
একটি স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ ডাউন করা হয়েছে। ডায়োডটি পজিটিভ হাফ-সাইকেল এর সময় কন্ডাক্ট করে। ফিল্টার ক্যাপাসিটরটি শুধুমাত্র পজিটিভ হাফ-সাইকেল এর সময় চার্জড হয় ফলে রিপল বেশি হবে। আপনি যত ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাতে চান স্টেপ-ডাউন ট্রান্সফর্মারটি হবে তত ভোল্টের। তবে খেয়াল রাখবেন ট্রান্সফর্মারের আউটপুটের মধ্যের তারটি এবং দুই পাশের যেকোন একটি তারের সাথে সংযোগ হবে। মধ্যের তারটি বাদ দিয়ে দুই পাশের তার দিয়ে সংযোগ করলে ট্রান্সফর্মারটি যত ভোল্টের তার দ্বিগুন আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে।

hwdcps.jpg
Split Power Supply:
কিছু সার্কিটে(যেমন: STK Power Amplifier) পজিটিভ এবং নেগেটিভ উভয় ভোল্টেজ দরকার হয়। সেখানে স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়।

sps.jpg
Regulated Power Supply:
সাধারনত ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাইগুলোতে আউটপুট ভোল্টেজ বরাবর থাকেনা অর্থাৎ সামান্য কম বেশি হতে পারে। মেইন লাইনের বিদ্যুতের উঠানামা এর একটি কারন। কিছু সার্কিট(যেমন: ডিজিটাল সার্কিট) আছে যেখানে নির্দিষ্ট ভোল্টেজের প্রয়োজন হয়। নির্দিষ্ট ভোল্টেজ ছাড়া এসব সার্কিট ঠিকমত কাজ করে না এবং অনেক ক্ষেত্রে নস্ট ও হয়ে যেতে পারে। এসব সার্কিটের জন্য রেগুলেটেড পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। সার্কিটে ব্যবহৃত আইসিটি 78xx সিরিজের। যেমন: ৫ ভোল্টের জন্য হবে 7805, ৯ ভোল্টের জন্য হবে 7809 এবং ১২ ভোল্টের জন্য হবে 7812। আউটপুট ভোল্টেজ যত হবে ট্রান্সফর্মারটি তার চাইতে সামান্য বেশি ভোল্টের ব্যবহার করবেন।

rps.jpg
Transformerless Power Supply:
পাওয়ার সাপ্লাইয়ে ট্রান্সফর্মার ব্যবহারের ফলে ওজন ও আয়তন বৃদ্ধি পায়। ট্রান্সফর্মার ছাড়াই নিন্মোল্লেখিত পাওয়ার সাপ্লাইটি তৈরী করা যায়। ফলে খুব অল্প জায়গার মধ্যে এটি বানানো সম্ভব হয়। সার্কিটে ৯ ভোল্টের জেনার ডায়োড দিয়ে দেখানো হয়েছে। যত ভোল্টের পাওয়ার আউটপুট প্রয়োজন হবে তত ভোল্টের জেনার ডায়োড ব্যবহার করতে হবে।

সাবধান:
এই পাওয়ার সাপ্লাইটি চলাকালিন পাওয়ার সাপ্লাই এবং যে সার্কিটে এটি ব্যবহার করছেন কোথাও হাতে স্পর্শ করতে পারবেন না। কারন এতে আপনি ভয়ংকর ইলেক্ট্রিক শক খাবেন। তাই চলাকালিন সরাসরি হাত দিতে হয়না এমন সার্কিটেই শুধু এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করবেন। সবশেষে, আপনি নিজ দায়িত্বে এটি ব্যবহার করবেন।

tlps.jpg

পুরনো মডেমকে ফোন কল রেকর্ডারে রুপান্তর করুন


আপনার কাছে যদি একটা ইন্টারনাল অথবা এক্সটার্নাল মডেম থাকে যা কোন কাজে আসছে না তবে এই মডেমটিকে খুব সহজেই আপনি ফোন কল রেকর্ডারে রুপান্তর করতে পারেন। যাদের কাছে পুরনো মডেম নেই তাদেরও নিরাশ হবার কোন কারন নেই। কারন আমরা মডেম থেকে কিছু কম্পোনেন্ট খুলে নেব তাই যাদের কাছে মডেম নেই তারা কম্পোনেন্টগুলো বাজার থেকে কিনে নিলেই হবে।
যা যা খুলে নিতে হবে:
-একটি অডিও ট্রান্সফর্মার
-দুইটি ১০ কিলোওহমস বা কাছাকাছি মানের রেজিস্টর
-দুইটি IN 4001 gw ওই ধরনের ডায়োড
-দুইটি ১০ মাইক্রোফারাড বা কাছাকাছি মানের ক্যাপাসিটর
-দুইটি ফিমেল ফোন সকেট
-একটি অডিও আউটপুট সকেট

সবকিছু যোগার হয়ে গেলে নিচের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তৈরী করে ফেলুন। অন্যান্য ছবিগুলোও এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে। সার্কিটটি তৈরী হয়ে গেলে ফোন সকেটের একটাতে ফোন লাইন থেকে এবং অন্যটার সাথে ফোন সেটের সংযোগ দিন। একটা অডিও ক্যাবল(যে ক্যাবল দিয়ে সাবওফারের সাথে সাউন্ডকার্ডের সংযোগ দওয়া হয়) দিয়ে অডিও আউটপুট সকেট থেকে কম্পিউটারের সাউন্ডকার্ডের লাইন ইনে সংযোগ দিন। এবার যেকোন অডিও রেকর্ডিং সয়টওয়্যার দিয়ে ভয়েস রেকর্ড করুন। রেকর্ডিং সফটওয়্যার হিসেবে জেটঅডিও বা অডাসিটি ব্যবহার করতে পারেন।

adfly

Powered by Blogger.

 

© 2013 প্রযুক্তির দুনিয়া. All rights resevered. Designed by Templateism

Back To Top